Friday, August 16, 2013

নামে বেদে, নৌকায় ওদের জন্ম, পেশা ভিন্ন

ওরা আজন্ম ভেসে বেড়াচ্ছে, নৌকায় ওদের জন্ম, বয়ঃপ্রাপ্তি, বিয়ে, সংসার গহীন জলেই ওদের শেষ শয্যা। চাঁদপুর নতুন বাজার ও পুরানবাজারে ডাকাতিয়া নদী ও মেঘনার পাড়ে নৌকায় দীর্ঘ ৬০ বছর ধরে বসবাস করছে প্রায় দুশ বেদে পরিবার।চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে কোস্টগার্ড স্টেশন সংলগ্ন স্থান থেকে চাঁদপুর প্রেসক্লাব ঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় ৫শ মিটার এলাকা জুড়ে শতাধিক নৌকায় প্রায় দেড়শ বেদে পরিবার এবং চৌধুরীঘাট হতে বিআইডব্লিউটিএ লঞ্চঘাট পর্যন্ত প্রায় ৪শ মিটার এলাকা জুড়ে শতাধিক বেদে পরিবার নৌকায় বসবাস করছে। এদের পূর্ব পুরুষরা বেদে সম্প্রদায়ের হলেও যুগের স্রোতধারায় বর্তমানে তাদের বহু পরিবার মত্স্যজীবী, ব্যবসায়ী, বেপারী পরিচয় ধারণ করেছে। প্রকৃত বেদেদের যে কাজ যেমন বিভিন্ন তাবিজ দেয়া, বিক্রি করা, সিঙ্গা দেয়া, মাথায় টুকরিতে বিভিন্ন কাঁচের বা প্লাস্টিকের দ্রব্যসামগ্রী নিয়ে বিক্রয় করা- এসব কাজ তারা এখন আর করেন না।
imagesyy.jpgএসব পরিবারের মহিলারাই সংসার চালানো, আয়-রোজগার করা, ছেলে-মেয়েদের খোঁজ-খবর নেয়া এবং রান্না-বান্না করে থাকে। এক কথায় মহিলারাই সংসারের সকল দায়িত্ব পালন করে থাকেন। ওরা মাছ শিকারেও দক্ষ। এসব পরিবারের সদস্যদের যেহেতু কোন ভূসম্পত্তি নেই, তাদের জন্ম ও মৃত্যু পানির ওপর নৌকাতেই হয়ে থাকে।
bada2her.jpgএসব সম্প্রদায়ের লোকজন নিজেদের মুসলমান বলে দাবি করলেও ধর্ম সম্পর্কে ওদের বেশিরভাগ লোকেরই সামান্যতম ধারণা নেই বললেই চলে। ওদের বিয়ে, তালাক, সাংসারিক জীবন পদ্ধতি নিয়ে রয়েছে মজার মজার গল্প।
বেদে পরিবারের স্থানীয় সর্দার সালামত সর্দার, খোরশেদ সর্দার, তরবারি সর্দার, নূরু আলী ফকির, রুস্তম আলী হ্যালো-টুডে ডটকমকে জানান, এতদিন তারা দারুণভাবে অবহেলিত ছিলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা ভোটার লিস্টে নাম লিপিবদ্ধ করে ভোটার হয়েছেন। বর্তমানে তাদের ছেলে-মেয়েরা নদীর পাড়েই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত লেখাপড়া করছে। বেদে পরিবারের এমন প্রায় একশ ছেলে-মেয়েকে নিয়মিত লেখাপড়ায় আগ্রহী করে তুলতে চাঁদপুরের কতিপয় কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রী প্রতিদিন বিকালে নিজস্ব উদ্যোগে বিনা পয়সায় তাদের পড়াশুনা করাচ্ছেন। তারা তাদের এ সংগঠনটির নাম দিয়েছেন ‘অন্ন, বর্ণ, দুঃস্থ কল্যাণ একাডেমি’।

No comments:

Post a Comment