Wednesday, August 21, 2013

স্বামী-স্ত্রীর যৌনদৃশ্য ধারণ : সাংবাদিক গ্রেপ্তার


 স্বামী-স্ত্রীর যৌনদৃশ্য ধারণ : সাংবাদিক গ্রেপ্তার
নারায়নগঞ্জ প্রতিনিধি : স্বামীর সঙ্গে স্ত্রীর অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ে অভিযোগে স্থানীয় এক পত্রিকার সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওই সাংবাদিকের নাম সুমন আহাম্মেদ। সে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত ‘নীর বাংলা’ নামের একটি পত্রিকার স্টাফ রিপোর্টার বলে পরিচয় দিয়েছে।

মঙ্গলবার রাতে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  পরে তার কম্পিউটার তল্লাশী করে সেখান থেকে ওই ভিডিও ক্লিপ পাওয়া গেছে। সুমন সস্তাপুর এলাকার শেখ আলী মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই হাবিব জানান, সোহরাব ও তার স্ত্রীর যৌন মিলনের একটি দৃশ্য কোনভাবে মোবাইলে ধারণ করে ফেলে তারই খালাতো ভাই সুমন।

স্বামী সোহরাবের দাবী, অসাবধানতায় তাদের ঘরের দরজা খোলা থাকায় এ ঘটনা ঘটে।

বুধবার সোহরাবের কাছে ওই ভিডিও ক্লিপিংয়ের জন্য ১ লাখ টাকা চাঁদা দাবী করে সুমন। টাকা না দিলে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দিবে বলেও হুমকি দেয় সুমন। পরে বিষয়টি পুলিশকে জানালে বুধবার দুপুরে পুলিশ সুমনকে তার বাড়ির থেকে গ্রেপ্তার করে।

এ সময় সুমনের কম্পিউটারে তল্লাশী চালিয়ে ওই ভিডিওটি উদ্ধার করা হয়।

পুলিশের এসআই হাবিব জানান, দম্পতির অভিযোগের প্রেক্ষিতে সুমনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এদিকে গ্রেফতারকৃত সুমন জানিয়েছে, অভিযোগকারী তরুণী সর্ম্পকে তার খালাতো বোন হয়।

No comments:

Post a Comment