Tuesday, August 13, 2013

একসঙ্গে ১৬৩ জোড়া বিয়ে

একসঙ্গে ১৬৩ জোড়া বিয়ে 
নয় নয় করে নয়কেই ভালোবেসে ফেলেছিলেন তাইওয়ানের বাসিন্দারা। বাঁধা পরেছিলেন একজন-দু'জন নন, এক্কেবারে ১৬৩ জোড়া বর-কনে।

৯ সেপ্টেম্বর তাইওয়ানের রাজধানী তাইপেতে বসেছিল এই গণবিয়ের আসর। তাইপেই ইন্টারন্যাশনাল ফ্লোরা এক্সপোজিশন প্যাভিলিয়নে সকাল ৮টা থেকেই শুরু হয় বিবাহ মহোৎসব। সেজেগুজে হাজির হয়েছিল ১৬৩ জোড়া বর-কনে।

১৬ বছর ধরে প্রেম চালানোর পর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনা যেমন ঘটেছিল, তেমনি স্বল্প সময়ের প্রেমের পরিণতিও দাম্পত্য জীবনে পা রেখেছিল তাইপেতে। প্রেমের মহাসাগরে ভেসে গেল তাইপে।

পুরো ঘটনার সাক্ষী রইলেন তাইপেরই মেয়র হাউ লুঙ বিন। নব দম্পতিদের শুভেচ্ছা জানালেন বিন। বিয়ে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মুহূর্তে বেজে উঠেছিল প্যাভেলিয়নের কাছে থাকা গির্জার ঘণ্টা।

২০১০ এর সেপ্টেম্বরের ৯ তারিখটি তাইওয়ানের বাসিন্দারা একটু অন্যভাবেই কাটাতে চেয়েছিলেন। বাস্তবে সেটাই করে দেখালেন। সেপ্টেম্বর মাসটি ক্যালেন্ডারে নবম স্থান দখল করে রয়েছে। আর ঐ বছরে তাইওয়ানের ৯৯তম জন্মদিন। তাই চিনাদের কাছে নয় সংখ্যাটি শুভ।

No comments:

Post a Comment