হঠাৎ করে বদলে গেছে বিলবোর্ডের দৃশ্যপট। পুরনো
সব বিজ্ঞাপন মুছে সেখানে ঠাঁই করে নিয়েছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সংবলিত
বিলবোর্ড। রাজধানীর রাজপথের পাশে এমন বিলবোর্ডে ছেয়ে গেছে। এসব বিলবোর্ডে
মন্ত্রণালয় বা বিভাগের সাফল্যের কথা প্রচার হলেও সরকারের কোন প্রতিষ্ঠান
প্রচারের দায়িত্ব পালন করছে তা উল্লেখ নেই। প্রতিটি বিলবোর্ডের উপরের দুই
প্রান্তে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং মাঝখানে ‘আল্লাহ সর্ব শক্তিমান’
লেখা রয়েছে। এছাড়া প্রতিটি বিলবোর্ডেই ‘উন্নয়নের অঙ্গীকার ধারাবাহিকতা
দরকার’ স্লোগান শোভা পাচ্ছে। বিলবোর্ডগুলোতে সাফল্যের কথা তুলে ধরার
পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগানো হয়েছে।

No comments:
Post a Comment