আন্তর্জাতিক
ডেস্ক: ফিলিপাইনের ম্যানিলা শহরে পুলিশকে ধমক দেওয়ার দায়ে এক
বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীর বিরুদ্ধে মূল অভিযোগ- তিনি
এমনভাবে ধমক দিয়েছিলেন যে পুলিশ তাতে কাঁদতে বাধ্য হন। আটক বিক্ষোভকারী
হল্যান্ডের নাগরিক। আইআরআইবি
ফিলিপাইনের পুলিশ জানিয়েছে, পর্যটক হিসেবে ফিলিপাইনে এসে ওই যুবক ২২ জুলাইয়ের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয় এবং দায়িত্বরত পুলিশকে নানাভাবে ধমকায়। এ সময় সবার সামনেই ওই পুলিশ কাঁদতে শুরু করেন। যুবকটি পুলিশকে বিভিন্ন ধরনের গালিগালাজ করেছে বলেও পুলিশ দাবি করেছে। ওই ঘটনার ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনার বেশ কয়েক দিন পর গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। যুবকটি বিমানে ওঠার জন্য ম্যানিলার বিমান বন্দরে আসার পর আটক হয়। তিনি বিমানে করে নিজ দেশে চলে যেতে চেয়েছিলেন। |
Thursday, August 8, 2013
ধমকে কেঁদে দিলো পুলিশ!
Subscribe to:
Post Comments (Atom)
-
রাঙামাটি: বিশেষ বেসরকারি গোয়েন্দা সংস্থার নামে সেনাবাহিনীর ভূয়া কর্নেল ও ক্যাপ্টেন সেজে প্রতারণার অভিযোগে তিন প্রতারককে আটক করেছে যৌথবাহি...
-
পটুয়াখালি : রনির খবর যাতে তার গ্রামবাসী টিভিতে না দেখতে পারে সে জন্য তার শশুর এলাকায় তান্ডব চলিয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, আজ সকালে...
No comments:
Post a Comment