অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকায় তাদেরকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ সুত্র জানায়, দীর্ঘদিন ধরেই আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসী কিংডম এলাকায় বিনোদন পার্ককে কেন্দ্র করে গড়ে উঠা আবাসিক হোটেলগুলোতে কিছু অসাধু চক্র বিভিন্ন এলাকা থেকে আগত পতিতাদের দিয়ে অবৈধ দেহ ব্যবসা চালিয়ে আসছে। পবিত্র রমজান মাস উপলক্ষে ১ মাস বন্ধ থাকার পর ঈদের দিন থেকে তারা পুরোদমে ব্যবসা চালাচ্ছিল।
এলাকাবাসীর অভিযোগ ও সম্প্রতি ওই এলাকায় আসাসিক হোটেলে দেহ ব্যবসার উপর আইনী নিষেধাজ্ঞা থাকায় ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের কে আটক করে।
এ ব্যাপারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের ওসি শাহীন শাহ পারভেজ বলেন, নীতিহীন ব্যবসা দমন আইনে-১৯৩৫ অনুয়ায়ী তাদের আদলতে পাঠানো হবে।
No comments:
Post a Comment