ছেলে না হওয়ায় দ্বিতীয় বার বিয়ে করেছিলেন মুহম্মদ আলি। কিন্তু সন্তানের জন্ম দিতে ব্যর্থ হন তার দ্বিতীয়া স্ত্রী। তাই এবার তিনি বিয়ে না করে এক যুবতীকে কিনে আনেন। উদ্দেশ্য ছিল, তাঁর ছেলের জন্ম দেবেন ওই যুবতী। কিন্তু তার আগেই পাঞ্জাব প্রদেশের পুলিশ গ্রেফতার করল ৫০ বছর বয়সী মুহম্মদকে।
মুহম্মদের স্বীকারোক্তি, “আমি দ্বিতীয়া স্ত্রীকে ভালবাসি এবং তাঁকে প্রতিশ্রুতিও দিয়েছিলাম, ছেলের জন্মের পর ওই মেয়েটিকে ছেড়ে দেব। ছেলেকে দ্বিতীয়া স্ত্রীর হাতেই তুলে দেব।”
ছেলে সন্তান জন্ম দেবার আশায় ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে বেগম নামের ওই যুবতীকে কেনেন তিনি। ভাড়া বাড়িতে দু’জনে এক সঙ্গে থাকতেও শুরু করেছিলেন। এরপর একদিন বেগম বিবি পুলিশকে জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একটি বাড়িতে আটক করে রেখেছেন মুহম্মদ আলি। শারীরিক ও যৌন নির্যাতনও করেছেন। তার পরেই পুলিশ গ্রেফতার করে মুহম্মদকে
No comments:
Post a Comment