২০০৬ সালে মডেল অভিনেত্রী তিন্নি ভালোবেসে বিয়ে করেছিলেন হিল্লোলকে। সুখের সংসারে তিন্নির কোল জুড়ে আসে ফুটফুটে শিশু ওয়ারিশা। সাধারণ দম্পতিদের মতো সামান্য খুনসুটি ছাড়া তাদের সংসারে কোনো ঝামেলা না থাকলেও ক্রমেই তিন্নি ও হিল্লোলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
তিন্নির ঘনিষ্ঠজনদের সাথে আলাপ করে জানা যায় যে, প্রভাবশালী ব্যক্তিদের সাথে তিন্নির গোপন সম্পর্কই তিন্নি ও হিল্লোলের সংসারে অশান্তি ডেকে এনেছিল। বিভিন্ন পার্টিতে উদ্দাম নাচ আর মদ্যপানের ভেতর দিয়েই চলত তিন্নির দিন। এক সময় হিল্লোল তিন্নিকে তালাক দিতে বাধ্য হন।
মূলত তিন্নির অনিয়ন্ত্রিত ও উদ্দাম জীবনই এসব অঘটনের জন্য দায়ী।
No comments:
Post a Comment