বিএনপি’র
সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী এখানো জীবিত আছেন বলে দাবী করেছেন তার আপন
ছোট ভাই আসকির আলী। শুধু তাই নয় তিনি দাবী করেছেন, তার ভাই ইলিয়াস আলী
কলিকাতার দমদমের কাছাকাছি কোনো এক কারাগারে বন্দী আছেন।
মঙ্গলাবার এক অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামে গুম হওয়া বিএনপি নেতা ও সাবেক সাংসদ ইলিয়াস আলীর আপন ছোট ভাই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এ দাবি করেছেন।
তিনি আরও বলেছেন, তাদের কাছে বিভিন্নভাবে যেসব তথ্য এসেছে বিভিন্ন সূত্র থেকে, তাতে তাদের দৃঢ় বিশ্বাস ইলিয়াস আলী ভারতের দমদমের কাছাকাছি কোনো এক কারাগারে বন্দি অবস্থায় আছেন, যেমন করে কোলকাতায় সুখরঞ্জন বালি আছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
আসকির আলী অত্যন্ত দৃঢ় আস্থার সঙ্গে, আল্লাহর ওপর অগাধ বিশ্বাস নিয়ে, সমগ্র জনগণের সহায়তা চেয়ে আকুল আবেদন জানান, যেভাবে এখন পর্যন্ত সর্বস্তরের জনগণ ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় দেশে ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন-সংগ্রাম, বিক্ষোভ দেশে- বিদেশে অব্যাহত রেখেছেন, সহযোগিতা করছেন। ইনশাআল্লাহ, সকলের ঐকান্তিক সহযোগিতায় এবং আল্লাহর রহমতে তার ভাই ইলিয়াস আলীও নিশ্চিত ফেরত আসবেন।

No comments:
Post a Comment