পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সিকান্দর (২৫)৷ বাড়ি গার্ডেনরিচেরই বাত্তিকল সেকেন্ড লেনে৷ ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ রোডে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমে৷ শনিবার রাতে সে এটিএমে ঢোকে৷ সে সময় রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল৷ ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী সে সময় ছিলেন না৷ সেই সুযোগে চোর একটি লোহার রড জাতীয় কিছু দিয়ে এটিএম ভাঙার চেষ্টা করে৷ কিন্ত্ত এটিএম মেশিন কি এত সহজে ভাঙে! বেশ কিছুক্ষণ চেষ্টার পরও ভাঙতে না-পেরে বিশ্রাম নিতে বসে সে ঝিমোতে থাকে৷ টেরও পায়নি, কখন ঘুমে চোখ জড়িয়ে এসেছে৷ রবিবার সকালে স্থানীয় লোকজন তাকে দেখতে পায়৷ এটিএমের কাউন্টারে একজনকে এ ভাবে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় তারা৷ পুলিশ সূত্রের খবর, তার বিরুদ্ধে আগে চুরি বা এই ধরনের কোনও অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে এটিএমের খুব বেশি ক্ষতি হয়নি৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৭ (দুষ্কর্ম), ৩৭৯ ও ৫১১ (চুরির চেষ্টা) ধারায় মামলা রুজু করা হয়েছে৷
Tuesday, August 13, 2013
চুরি করতে গিয়ে ঘুম!

Subscribe to:
Post Comments (Atom)
-
রাঙামাটি: বিশেষ বেসরকারি গোয়েন্দা সংস্থার নামে সেনাবাহিনীর ভূয়া কর্নেল ও ক্যাপ্টেন সেজে প্রতারণার অভিযোগে তিন প্রতারককে আটক করেছে যৌথবাহি...
-
পটুয়াখালি : রনির খবর যাতে তার গ্রামবাসী টিভিতে না দেখতে পারে সে জন্য তার শশুর এলাকায় তান্ডব চলিয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, আজ সকালে...
No comments:
Post a Comment