Monday, August 12, 2013

অবিশ্বাস্য হলেও সত্য

(i) হিমবাহ হলো একমাত্র প্রাকৃতিক শক্তি, যা একই সময়ে সামনে আর পেছনে যেতে পারে।

(ii) ইলডির যুদ্ধে নেপোলিয়নের মাথার এই টুপিটা, যেটা এখন প্যারিসে তার সমাধির বাইরে প্রদর্শিত হয়_ আসলে নেপোলিয়ন দিয়েছিলেন এক শিল্পীকে তার চমৎকার চিত্রকর্মের জন্য।

(iii) ইংল্যান্ডের বাল্টিমোরের হেনরী ই. গিরের ছিল দুটো পাকস্থলী।

(iv) মিসেস বার্থা ওয়েইর ছিলেন আমেরিকার অন্টারিও'র কার্লটন প্লেসের বাসিন্দা। গির্জার সংগীত দলে ছিলেন তিনি। যিশু খ্রিস্টের গুণকীর্তন করে গির্জায় গেয়েছেন টানা ৭৪ বছর।

(v) ১৬৪৪ সাল থেকে ১৬৪৭ সাল পর্যন্ত যেসব ডেনিশ কয়েন তৈরি হয়, সেগুলোতে হিব্রু ভাষায় খোদাই করা ছিল 'জে হোভা'। হিব্রু ভাষায় জে হোভা মানে ঈশ্বর। 'ঈশ্বর একজন ন্যায়বিচারক'_এই কথাটি আংশিকভাবে বোঝানোর জন্যেই 'জে হোভা' শব্দটি জুড়ে দেওয়া হতো মুদ্রাগুলোতে।

(vi) ভারতের মহাবালিপুরামে দেখা গেছে, পাথরের সুবিশাল এক বল, যা অভিনব কায়দায় ধরে রেখেছে নিজের ভারসাম্য। তবে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পাথরের এই বলটি জোরে একটু বাতাস উঠলেই এদিক-ওদিক দোলে।

No comments:

Post a Comment